ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যের হাট

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যের হাট

দেশের ৬৪ জেলার ঐতিহ্য, স্বাদ আর সংস্কৃতি আজ যেন এক আঙিনায় এসে মিলেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ও ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ আয়োজনে গতকাল শনিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যের হাটের পঞ্চম আসর। 'ব্র্যান্ডিং বাংলাদেশ' প্রতিপাদ্যে শিক্ষার্থীরা নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতির পসরা সাজিয়ে বসেন। শিকড়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, ঐতিহ্যবাহী পণ্যের মাঝে লুকিয়ে থাকা ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করা, জেলাভিত্তিক পণ্যকে কীভাবে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায় তা হাতে-কলমে শেখা এবং সর্বোপরি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত