ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নজরকাড়া ‘ইতালিয়ান সিরিজ’ নিয়ে এলো এক্স সিরামিক্স গ্রুপ

নজরকাড়া ‘ইতালিয়ান সিরিজ’ নিয়ে এলো এক্স সিরামিক্স গ্রুপ

আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় ভবন নির্মাণে দুর্ঘটনা বা ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিতে তিন দিনব্যাপী ১১তম বিল্ডএক্স ২০২৬ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। আন্তর্জাতিক মানের এই আয়োজনে অংশ নিতে যাচ্ছে দেশের অন্যতম সেরা সিরামিক কোম্পানি ‘এক্স সিরামিক্স গ্রুপ’। এই প্রদর্শনীতে ‘ইতালিয়ান সিরিজ’ নিয়ে হাজির হয়েছে এক্স সিরামিক্স। প্রিমিয়াম টাইলস ও বাথওয়্যার পোর্টফোলিও উপস্থাপন করছে প্রতিষ্ঠানটি, যেখানে আন্তর্জাতিক মান, নান্দনিক ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করছে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ প্রিমিয়াম ইতালিয়ান সিরিজ, যেখানে কনক্রিট, এক্স স্টোন, রাস্টিক, ডাবল ডিউরেবল পলিশড, স্টোন শিল্ড, রক এক্স, এক্স সেøট এবং উড ট্রেইল-এর মতো নজরকাড়া সব ডিজাইন উপস্থাপন করা হয়েছে। প্রতিটি ডিজাইন আধুনিক ইউরোপীয় ট্রেন্ড, টেকসই গুণমান এবং বহুমুখী ব্যবহারের উপযোগিতার এক অনন্য সংমিশ্রণ। একই সঙ্গে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে নির্মিত ‘এক্স বাথওয়্যার’-এর আটলান্টা, বার্লিন পালমা, লোটাস, ল্যাটিনা, জেসমিন এবং মেফ্লাওয়ার বাথওয়্যার পণ্যগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে, যা সমসাময়িক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লাক্সারি ও ফাংশনালিটির এক পরিপূর্ণ অভিজ্ঞতা দেয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত