ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশনের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সাঁড়াশি অভিযান

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশনের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সাঁড়াশি অভিযান

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বুধবার ২০২৬ তারিখে জনাব সুহা তাবিল, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রসাশকের কার্যালয়, নারায়ণগঞ্জ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁও, জোনাল বিক্রয় অফিস-সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার এবং শিকদার বাড়ী, সাদীপুর এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ ২টি চুনা কারখানা ও প্রায় ২,৩০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের ৯২ ফুট পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এতে, দৈনিক প্রায় ২,৫৬,৮০০/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। একই দিনে, জনাব মিল্টন রায়ের, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এ- ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২, জিনজিরা শাখা আওতাধীন কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২টি তার কারখানার (নামবিহীন) সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ২৪০ ফুট জি আই ও এমএস পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এতে, মাসিক প্রায় ১২,২১,৫৬৫/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত