ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

গতকাল রোববার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে শ্রেণিকৃত ঋণ আদায়ে বিশেষ টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমডি কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলমসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের শ্রেণিকৃত ঋণ আদায়ে সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত