ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

এনসিসি ব্যাংক ও বিডারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এনসিসি ব্যাংক ও বিডারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর, দ্রুততর ও সমন্বিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃক্ষের ওয়ান স্টপ সার্ভিস বিধিমালার আলোকে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের সঙ্গে এনসিসি ব্যাংকের অনলাইন সিস্টেম সংযুক্ত করা হবে। এই সমঝোতা স্মারকের আওতায় এনসিসি ব্যাংক ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়া বিডা ও এনসিসি ব্যাংকের মধ্যে সার্ভার-টু-সার্ভার সংযোগের মাধ্যমে নিরাপদ তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে। সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদার সভাপতিত্বে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং বিডার মহাপরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) জীবন কৃষ্ণ সাহা রায় স স প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহসহ উভয় পক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত