প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৭ এপ্রিল, ২০২৬
হজ ব্যবস্থাপনায় ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে শীর্ষস্থানীয় হজ এজেন্সিগুলোর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান হাব নেতারা ও এজেন্সি মালিকদের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হজ ব্যবস্থাপনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিরবচ্ছিন্নতা ও উৎকর্ষতার সঙ্গে সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের চেয়ারম্যান আলহাজ শরীয়ত উল্লাহ্ শহীদ এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আবদুল মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।