
অভিজ্ঞ ব্যাংকার মো. আরিফুল বারী ব্যাংক এশিয়া পিএলসি-তে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি সময়ের বহুমাত্রিক ও সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী বারী টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে একজন দক্ষ ও সফল পেশাজীবী হিসেবে সুপরিচিত। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি সিটি ব্যাংক পিএলসির হোলসেল ব্যাংকিং বিভাগে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেন। এইচএসবিসি বাংলাদেশে যোগদানের মাধ্যমে তিনি পেশাগত জীবন শুরু করেন এবং ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ও বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি