ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাউথইস্ট ব্যাংক পিএলসি উন্মোচন করল তাদের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা, ইকোনমিক আউটলুক ২০২৬-এনকোরিং ইনসাইট

সাউথইস্ট ব্যাংক পিএলসি উন্মোচন করল তাদের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা, ইকোনমিক আউটলুক ২০২৬-এনকোরিং ইনসাইট

সাউথইস্ট ব্যাংক পিএলসি গবেষণানির্ভর ও জ্ঞানভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বিকাশে নতুন এক মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট-এর উদ্যোগে প্রথম ফø্যাগশিপ গবেষণা প্রকাশনা ইকোনমিক আউটলুক ২০২৬-এনকোরিং ইনসাইট-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২ আগস্ট ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রকাশনাটিতে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন, জনমিতিক উপাত্ত এবং সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির তথ্যনিভর বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনের লক্ষ্য হলো কর্পোরেট ব্যাংকিং, এসএমই, রিটেইল, ট্রেজারি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স কার্যক্রমে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, সিনিয়র এক্সিকিউটিভরা, বিভাগীয় প্রধানরা এবং সারাদেশের শাখা ব্যবস্থাপকরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত