ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন প্রধান কার্যালয় শান্তা পিনাকলে স্থানান্তরের পর ব্যাংকটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক জনাব আ, ন, ম, মঈনুল কবীর। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত