
বিশ্বকাপ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবাররাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‘মাই রবি অ্যাপে বিশ্বকাপ অন, আপনি হবেন চ্যাম্পিয়ন’ স্লোগানকে সামনে রেখে মাই রবি অ্যাপে লাইভ খেলা দেখানোর পাশাপাশি গ্রাহকদের জন্য ডিজিটাল ও নন-ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের ক্যাম্পেইন আয়োজন করে রবি। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ছিল প্রোডাক্টভিত্তিক ক্যাম্পেইনও।