
দেশের রপ্তানি খাতকে আরও বহুমুখী ও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত ৩ হাজার কোটি টাকার 'রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম'-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ.কে.এম. নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি