ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে

চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। তবে সেপ্টেম্বরে আমদানি ও শুল্কায়নযোগ্য পণ্যের মূল্য কমে যাওয়ায় কাস্টমস স্টেশনটির রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় এখনও ৯ হাজার ৯৪৯ কোটি টাকা ঘাটতি রয়েছে।

অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চট্টগ্রাম কাস্টম হাউস ২২ হাজার ৮৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আগের বছরের একই সময়ে এই আদায়ের পরিমাণ ছিল ১৯ হাজার ৯০২ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত