ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ের মধ্যে সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। সোমবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে ব্যবহারকারীর সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভার জটিলতা দেখা দেয়। ফলে করদাতাদের অক্টোবর ২০২৬ করমেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়। এ পরিস্থিতিতে জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত