
ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লিনিকল থেকে বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংকের এসএমই ঋণগ্রহীতারা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং ক্লিনিকলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ আহমেদ। ইবিএল অ্যাসেট বিভাগ প্রধান মোহাম্মদ সালেকীন ইব্রাহিম, এসএমই বিজনেস প্রধান মো. সাবু মুন্সী এবং ক্লিনিকলের হেড অব টেকনোলজি শাবা শামস ও বিজনেস পার্টনার (এইচআর অ্যান্ড ফাইন্যান্স) আম্বার হারুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি