
মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা গত রোববার ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে আহসান খান চৌধুরী, মাস্টার আবুল কাশেম, ডা. মোস্তাফিজুর রহমান, আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া এবং রিয়াজ আহমেদ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার। নির্বাহী কমিটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক, কৌশলগত ও পরিচালনাগত বিষয় নিয়ে আলোচনা করে। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ব্যাংকের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি, সুশাসন বজায় রাখা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি