ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিআরআইতে অংশগ্রহণের ১০ বছর পূর্তি

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতি নিয়ে একটি ব্লু পেপার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এ প্রকাশনা তৈরি করে। সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশে চীনা দূতাবাসের আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

'সিল্ক রোড ধরে স্বপ্নের পথে, পারস্পরিক কল্যাণে ভবিষ্যৎ বিনির্মাণ' প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে চীনা দূতাবাসের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গবেষক ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। বিসিসিসিআইয়ের সভাপতি, সহ-সভাপতি, পরিচালক ও সদস্যদের একটি প্রতিনিধিদলও অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানে সিইএবির সভাপতি হান কুন অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক জোরদারে বিসিসিসিআইয়ের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ম্যান-মেড ফাইবার, মূলধনী যন্ত্রপাতি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজারে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে ড. ইমতিয়াজ আহমেদ ব্লু পেপারটি উপস্থাপন করেন। এতে ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ বিআরআইতে যুক্ত হওয়ার পর গত এক দশকে বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত