ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

এ মাসে রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার

এ মাসে রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার।

চলতি নভেম্বর মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ১০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, গত ২২ নভেম্বর একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত