
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে যৌথভাবে সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি