
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মদ। গতকাল সোমবার সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, বিভিন্ন ডিভিশনের উপমহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় নূর মোহাম্মদ বলেন, ৯৭৯টি শাখা ও প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারীর বিশাল প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের রয়েছে বিপুল সম্ভাবনা। সবাই একটি দল হিসেবে সম্মিলিতভাবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি