ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘এই সিরিজ লিটনকে আলাদা আত্মবিশ্বাস দেবে’

‘এই সিরিজ লিটনকে আলাদা আত্মবিশ্বাস দেবে’

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান দল। তবে এই সিরিজের আগে বড় চমকপ্রদ ঘোষণা ছিল লিটন দাসকে নিয়ে। ওয়ানডে ক্রিকেটে বছরখানেকের বেশি সময় ধরে ভালো করতে না পারলেও তিনি স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। যদিও ওপেনিং পজিশন থেকে সবশেষ সিরিজে তাকে সরিয়ে দিয়েছিল বিসিবি।

নতুন করে তাকে মিডল অর্ডারের দায়িত্ব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পরে তিন ম্যাচে অর্ধ-শতক করতে না পারলেও সম্মানজনক দুটি ইনিংস খেলেছিলেন লিটন।

তাকে নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, ‘অবশ্যই, লিটনের দলে থিতু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।

যেহেতু সে টি-টোয়েন্টি অধিনায়ক এবং টেস্টেও তার রেকর্ড চমৎকার। ওয়ানডেতে কিছু খারাপ সময় যাচ্ছিল, আমি মনে করি এই সিরিজটা তাকে আলাদা আত্মবিশ্বাস দেবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত