ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিঙ্গাপুর পৌঁছে বিশ্রামে হামজারা

আজ অনুশীলন
সিঙ্গাপুর পৌঁছে বিশ্রামে হামজারা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে খেলতে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ভ্রমণ ক্লান্তি কাটিয়ে উঠতে হামজা-জামালদের বিশ্রাম দেয়া হয়েছে। আজ থেকে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান। আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই দলের ঢাকায় হওয়া প্রথম পর্বের ম্যাচে সিঙ্গাপুর জিতেছিল ২-১ গোলে। সিঙ্গাপুর ম্যাচ দিয়েই বাছাই শেষ করবে বাংলাদেশ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটিতে জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ইতোমধ্যেই এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে সিঙ্গাপুর।

তবুও ফিফা র?্যাংকিং ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্ব বহন করছে। সিঙ্গাপুরকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮-এ। একই দিনে ভারত যদি হংকংকে পরাজিত করতে পারে, তবে পয়েন্ট তালিকায় হংকংয়ের সমান অবস্থানে যাওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। সিঙ্গাপুর ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে আগামী তিন দিন নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। এই সময়ে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের ভুল শুধরে উঠবে, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

গ্রুপের শীর্ষ দল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শাণিয়ে নিতে বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে ১০৩তম স্থানে থাকা ভিয়েতনামের বিপক্ষে অবশ্য ১৮১তম স্থানে থাকা হামজাদের অভিজ্ঞতা সুখকর হয়নি; ৩-০ গোলে হারে দল। হারের তেতো স্বাদ নিয়ে গতকাল শুক্রবার সিঙ্গাপুর পৌঁছেছে দল। বাফুফের মাধ্যমের পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার আমের জানিয়েছেন খেলোয়াড়দের রিকভারির জন্য বিশ্রাম দেওয়ার এবং শনিবার থেকে মাঠের প্রস্তুতি শুরু হওয়ার কথা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত