ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আইসিসিকে অবহিত করে পরবর্তী সিদ্ধান্ত

বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
আইসিসিকে অবহিত করে পরবর্তী সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বিতর্কিত’ নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। গতকাল রোববার সকালে জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত প্রতিবেদন জমা দেন স্বাধীন তদন্ত কমিটির প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামান। ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তদন্তে নামে। রিপোর্ট হাতে পাওয়ার পর মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ কী নেবে তা জানতে উৎসুক সবাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিকালে জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করার পর মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে। সাভারে বিকেএসপি পরিদর্শন শেষে আমিনুল হক বলেছেন, ‘সকাল বেলা তদন্ত কমিটি এসে প্রতিবেদন দিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে এখানে আমরা আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম। এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি পরবর্তী করণীয় নিয়ে। আইসিসি রয়েছে, আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবহিত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত