ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভিয়েতনামকে হারিয়ে ইতিহাস গড়তে চান আফঈদা-অর্পিতারা

ভিয়েতনামকে হারিয়ে ইতিহাস গড়তে চান আফঈদা-অর্পিতারা

প্রচণ্ড খরতাপে পুড়ছে ব্যাংকক। গতকাল সোমবারও ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাইরে বের হলেই যেন গা পুড়ে যায় রোদে। মধ্য গগণের সূর্য যেন তার সব রাগ ঢেলে দিচ্ছে ব্যাংককের উপর। তাই অর্পিতা বিশ্বাস, আফঈদা খন্দকার ও সাগরিকাদের মাঠের অনুশীলন থেকে কিছুটা দূরে রাখলেন ব্রিটি কোচ পিটার বাটলর। কাল হোটেলেই জিম ও সুইমিং করে সময় কাটিয়েছেন ফুটবলাররা। ম্যাচের আগের দিন সাধারণত মূল ভেন্যুতে অনুশীলন করার সুযোগ পান ফুটবলাররা। তাই গত রোববার ব্যাংককে আসা অনূর্ধ্ব-২০ নারী দলের কোনো অনুশীলন ছিল না। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। তারপরও গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে অর্পিতাদের সামনে।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। বাছাইপর্বে ভালো পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এখন আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে ভিয়েতনাম এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। বয়সভিত্তিক ফুটবলে তাদের ধারাবাহিক উন্নতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষ করে ভিয়েতনামের দ্রুত আক্রমণভাগ এবং সংগঠিত রক্ষণভাগ বাংলাদেশের ডিফেন্সকে চাপে ফেলতে পারে।

বাংলাদেশের প্রথমবার এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের আশা জাগাচ্ছে ভিয়েতনামের পারফরম্যান্স। প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হেরেছে চীনের কাছে। যেই চীনের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। তাই নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে না জিতলেও শুধু রুখে দিতে পারলেই অন্তত এ-গ্রুপের তৃতীয় দল হিসাবে শেষ আট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। যা হবে নারী ফুটবলে আরেকটি ইতিহাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত