ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিকেএসপি পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিকেএসপি পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন।

গতকাল রোববার বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তাকে স্বাগত জানান। পরিদর্শনের শুরুতে মহাপরিচালক প্রতিমন্ত্রীকে বিকেএসপির চলমান কার্যক্রম, প্রশিক্ষণ পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী বিকেএসপির জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের চমৎকার শারীরিক কসরত প্রদর্শন এবং প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত ২১টি খেলাধুলার মনোমুগ্ধকর গেম ডিসপ্লে উপভোগ করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রতিমন্ত্রী বিকেএসপির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত