
উইমেন'স এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি দল, তবে বল হাতে নিজের কাজটা ঠিকঠাক করে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মারুফা আক্তার। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার। নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি গতকাল মঙ্গলবার ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অগ্রগতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ ম্যাচ জমিয়ে তোলে মারুফার নৈপুণ্যে। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সে ১৯ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে আছেন মারুফা।