ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কমলাপুর ও সিলেট স্টেডিয়াম বুঝে পেল বাফুফে

কমলাপুর ও সিলেট স্টেডিয়াম বুঝে পেল বাফুফে

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল এবং সিলেট জেলা স্টেডিয়ামের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন থেকে এই দুই ভেন্যুর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার পুরো দেখভাল করবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে আজ বাফুফের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে বাফুফে থাকলেও স্টেডিয়াম দুটি কেবল ফুটবলের একচেটিয়া দখলে থাকছে না।

এনএসসির অনুমোদন সাপেক্ষে অন্য যেকোনো ক্রীড়া ফেডারেশনও ভেন্যুগুলো ব্যবহার করার সুযোগ পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত