
ছয়টি ইভেন্টে প্রায় সাড়ে চারশ' খেলোয়াড়ের অংশগ্রহনে আজ শুরু হচ্ছে উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট।
শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় চার দিনব্যাপী প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- পুরুষ একক, মহিলা একক, অনূর্ধ্ব-১৫ বালক একক, অনূর্ধ্ব-১৫ বালিকা একক, অনূর্ধ্ব-১৯ বালক একক এবং অনূর্ধ্ব-১৯ বালিকা একক।
দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গাউছ এমপি।
ফেডারেশনের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় সহসভাপতি খন্দকার হাসান মুনীর ও সাধারন সম্পাদক সাইদুল হক সাদীসহ অন্যরা উপস্থিত থাকবেন।