ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

র‍্যাংকিং টিটি শুরু আজ

র‍্যাংকিং টিটি শুরু আজ

ছয়টি ইভেন্টে প্রায় সাড়ে চারশ' খেলোয়াড়ের অংশগ্রহনে আজ শুরু হচ্ছে উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট।

শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় চার দিনব্যাপী প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- পুরুষ একক, মহিলা একক, অনূর্ধ্ব-১৫ বালক একক, অনূর্ধ্ব-১৫ বালিকা একক, অনূর্ধ্ব-১৯ বালক একক এবং অনূর্ধ্ব-১৯ বালিকা একক।

দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গাউছ এমপি।

ফেডারেশনের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় সহসভাপতি খন্দকার হাসান মুনীর ও সাধারন সম্পাদক সাইদুল হক সাদীসহ অন্যরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত