ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পিএসএল কতজন ব্যাটার তৈরি করেছে

প্রশ্ন ওয়াসিম আকরামের
পিএসএল কতজন ব্যাটার তৈরি করেছে

আইপিএল রাঙিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে আলোচনা চলছেই। ভারতীয় বিস্ময়বালককে এবার উদাহরণ হিসেবে টেনে পাকিস্তানের ব্যাটিং প্রতিভা তৈরির কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। তার মতে, এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অসাধারণ প্রতিভার কোনো ব্যাটসম্যান তৈরি করতে পারেনি পিএসএল। সুরিয়াভানশির বয়স কেবল ১৫। কিন্তু এরই মধ্যে ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক তার। প্রথম আসরেই সেঞ্চুরি উপহার দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আর গত আসরে (২০২৬ সাল) নিজেকে আরও দারুণভাবে মেলে ধরেন তিনি। জিতে নেন টুর্নামেন্টের বেশ কয়েকটি পুরস্কার। তুমুল আলোচনার পর ভারতের হয়ে ইংল্যান্ডে অভিষেকও হয়ে যায় তার। যদিও সেই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রান করেছেন মোট ৪২।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত