ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দেবে বিসিবি

সাবেক অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দেবে বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শীর্ষক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে দেশের ক্রিকেট ইতিহাসের বিভিন্ন সময়ের সাবেক অধিনায়কেরা অংশ নেবেন।

অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘ক্যাপ্টেনস কার্ড’ তুলে দেওয়া হবে। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করছে বোর্ড। পাশাপাশি ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে, যা তাদের চিকিৎসা সহায়তায় কাজে লাগবে।

ক্যাপ্টেনস কার্ড,বিসিবি,তামিম ইকবাল,সাবেক অধিনায়ক,ক্রিকেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত