ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। অর্থাৎ আগে ব্যাট করতে নামবে টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১ টায়।

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এই দুজনের পরিবর্তে জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। অন্যদিকে ব্লেয়ার টিকনারের পরিবর্তে বেন লিস্টারকে একাদশে নিয়েছে নিউজিল্যান্ড।

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় ঢাকার মিরপুরে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। অবশ্য দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নাহিদ রানার ফাইফার এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

সিরিজে ১-১ ব্যবধান হওয়ায় শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে যে দল জিতবে, তারা সিরিজ নিশ্চিত করবে। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ৪৮টি ওয়ানডেতে মুখোমুখি হয়ে ৩৫টিতে জয় পেয়েছে কিউইরা, আর বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

বাংলাদেশ,নিউজিল্যান্ড,ওয়ানডে,ফিল্ডিং,ব্যাটিং,একাদশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত