ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পারভেজ ইমনের ফিফটি, জুটি গড়ে ফিরলেন সাইফ

পারভেজ ইমনের ফিফটি, জুটি গড়ে ফিরলেন সাইফ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হয়নি। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। তবে সেখান থেকে দলকে অনেকটাই টেনে তুলেছেন সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন।

১৪৬ বল খেলে তারা গড়েন ৯৩ রানের জুটি। এর মধ্যে ফিফটি তুলে নিয়েছেন ইমন। কিন্তু এর পরপরই ধৈর্য হারিয়ে বসেন সাইফ। ডাউন দ্য উইকেটে মোহাম্মদ নবির ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ তুলে দেন আকাশে। ৪১ রানে ফিরতে হয় সাইফকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২১ রান।

এর আগে শারজায় টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু দলের টপ অর্ডার ব্যাটাররা সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ বলে ১ রান করে উইকেটরক্ষকের ক্যাচ হন তানজিদ হাসান তামিম। প্রথম বলেই বোল্ড সৌম্য সরকার (০)। নাজমুল হোসেন শান্ত কিছুটা সময় টিকে ছিলেন। কিন্তু ১৫ উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি। অধিনায়ক তাওহীদ হৃদয় ২ বল খেলে ০, ফেরেন বোলার ওমরজাইকে ফিরতি ক্যাচ দিয়ে।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ,ব্যাটিংয়ে,ফাইনালের লড়াই,ফিরলেন সাইফ,জুটি,ফিফটি,পারভেজ ইমনের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত