ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সেল এক্সপার্টসের উদ্বোধনে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছা

সেল এক্সপার্টসের উদ্বোধনে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছা

সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশি প্রতিষ্ঠান সেল এক্সপার্টসের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতন ও ফোরামের নির্বাহী সদস্য, সাংবাদিক নাইম আবদুল্লাহ।

ল্যাকেম্বার রেলওয়ে প্যারেডে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁরা মাসুম বিল্লাহকে অভিনন্দন জানান এবং নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন।

আব্দুল খান রতন বলেন, “প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিটি নতুন উদ্যোগ আমাদের জন্য আনন্দের ও গর্বের। মাসুম বিল্লাহ সাংবাদিকতা ও কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আশা করি, মানসম্মত সেবা ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে সেল এক্সপার্টস এগিয়ে যাবে। তাঁর এই উদ্যোগের সাফল্য কামনা করছি।”

মাসুম বিল্লাহ বলেন, “অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতনসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি, ভালোবাসা ও উৎসাহ আমার পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। মানুষের প্রয়োজনের সময়ে বিশ্বস্ত ও মানসম্মত প্রযুক্তিসেবা দেওয়ার লক্ষ্য নিয়েই সেল এক্সপার্টসের যাত্রা শুরু করেছি। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, সহসভাপতি ও বাঁশভূমি সুপারমার্কেটের স্বত্বাধিকারী আকিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও ভয়েস অব সিডনির সম্পাদক অর্ক হাসানসহ আরও অনেকে।

সেল এক্সপার্টসে নতুন ও ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেটসহ বিভিন্ন ডিভাইস ও প্রয়োজনীয় অ্যাকসেসরিজ বিক্রি করা হয়। পাশাপাশি এসব ডিভাইসের বিভিন্ন সমস্যার সমাধান ও মেরামতসেবা দেওয়া হয়।

সেল এক্সপার্টস,অস্ট্রেলিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত