ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে আলিম পরীক্ষার ফলাফলে বিপর্যয়

পীরগঞ্জে আলিম পরীক্ষার ফলাফলে বিপর্যয়

রংপুরের পীরগঞ্জে সদ্য প্রকাশিত ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে উপজেলার মাদ্রাসা গুলিতে পাসের হারে চরম বিপর্যয় ঘটেছে। দেশজুড়ে সামগ্রিক ফলাফলের নিম্নমুখী প্রবণতার মধ্যেই পীরগঞ্জের এই ফল বিপর্যয় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলকে চরম ভাবিয়ে তুলেছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সুত্রে জানা গেছে, চলতি বছর পীরগঞ্জ উপজেলার ১২টি আলিম পর্যায়ের মাদ্রাসা থেকে থেকে ৩৫৩ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। প্রকাশিত ফলাফলে পরীক্ষায় কৃতকার্য হয়েছে মাত্র ৯৪ জন। পরীক্ষায় পাশ করতে পাশ করতে ব্যর্থ হয়েছে ২শ' ৫৯জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১জন। সব মাদ্রাসা মিলিয়ে উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২৬ শতাংশে।

উপজেলার সামগ্রিক ফলাফল বিপর্যয়ের এই অন্ধকার চিত্রের মধ্যেও কিছুটা আশার আলো দেখিয়েছে মাদারগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা। মাদ্রাসাটিতে ৪০ পরীক্ষার্থীর মধ্যে ১জন জিপিএ-৫ সহ ২২ পাশ করেছে।মাদ্রাসাটির পাশের হার ৫৫ শতাংশ। অপর দিকে ঝাড় বিশলা মাদ্রাসায় ১১ পরীক্ষার্থীর মধ্যে ২জন,হরিপুর মাদ্রাসায়১৬ পরীক্ষার্থীর মধ্যে ৩জন,জাফরপাড়া মাদ্রাসায় ৮১ জনের মধ্যে ১৯জন, সরলিয়া মাদ্রাসায় ১৫জনের মধ্যে ২জন, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসায় ৬০জনের মধ্যে ১৮জন, কুমেদপুর মাদ্রাসায় ১৪জনের মধ্যে ৪জন, কুতুবপুর মাদ্রাসায় ১৭জনের মধ্যে ৭জন, বড়দরগাহ মাদ্রাসায় ২৪জনের মধ্যে ৭জন, পীররেরহাট মাদ্রাসায় ২৩ জনের মধ্যে ৫জন, খালাশপীর মাদ্রাসায় ৩০জনের মধ্যে ৩জন এবং ঘাশিপুর মাদ্রাসায় ২২জনের মধ্যে ২ জন পাশ করেছে। সব চেয়ে খারাপ ফল করেছে ঘাষিপুর রাহমানিয়া আলিম মাদ্রাসা ।এ মাদ্রাসায় পাশেরহার মাত্র ৯.০৯ শতাংশ। পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোকলেছার রহমান এ ব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেন, পুর্বের পরীক্ষায় শিক্ষার্থীরা কিছুটা সুযোগ পেয়েছিল।এখন পাচ্ছেনা । এ ছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরাও উদাশীন। তবে তার মতে এমন পরীক্ষাই হওয়া উচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত