ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঈদে ঘরমুখো মানুষের ঢল, যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

ঈদে ঘরমুখো মানুষের ঢল, যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

ঈদ উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। এতে সিরাজগঞ্জের যমুনা সেতু পারাপারে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ‘আলোকিত বাংলাদেশ’-কে জানান, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ইতিমধ্যেই রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ। এতে যমুনা সেতু পারাপারে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে এ পর্যন্ত মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি গাড়ি সেতু পারাপার হয়েছে। এতে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭’শ টাকা টোল আদায় হয়েছে।

এর মধ্যে যমুনা সেতু পূর্বপাড় থেকে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫’শ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২’শ টাকা আদায় হয়েছে। এ টোল আদায় আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

টোল প্রায় ৩ কোটি,যমুনা সেতু,ঘরমুখো মানুষের ঢল,ঈদে ঘরমুখো মানুষের ঢল, যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি,ঈদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত