ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ২

দামুড়হুদায় সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মাঝপাড়ায় জমিজমা বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের শিল্পী খাতুন (৪০), আরবি খাতুন (৪৫) ও জাহিদুল ইসলাম ঢালী গুরুতর আহত হন।

আজ বুধবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়।

নিহত শহিদুল উপজেলার মুক্তারপুর গ্রামের মাওলা বাক্স ঢালীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে জাহিদুল ইসলাম ঢালী (২৯) ও বারিক ঢালী (৪২)-কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার মুক্তারপুর মাঝপাড়া গ্রামে জমিজমা বিরোধের জেরে শহিদুল ইসলাম ঢালী ও তার চাচাতো ভাই বারিক ঢালীর সঙ্গে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শহিদুল ইসলাম ঢালী, শেফালী খাতুন ও আরবি খাতুন গুরুতর আহত হন। তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম ঢালী বুধবার ভোরের দিকে মারা যান।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বারিক ঢালী ও জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মামলার বাদী নিহতের ভাই শাহিন জানান, জমিজমা বিরোধের জেরে সুপরিকল্পিতভাবে তার ভাই শহিদুল ইসলাম ঢালীকে হত্যা করেছে বারিক গং।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের ভাই শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ হাসপাতালের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

আটক ২,আহত ৩,সংঘর্ষে নিহত ১,দামুড়হুদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত