
‘মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬’ এর ১৫টি পদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. তোতা মিয়া-মো. হান্নান জুয়েল পরিষদের ১৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি মাত্র কার্যকরী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম জয়ী হন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ১৬ এপ্রিল মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ আইনের আখ্যা দিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কার্যকরী পরিষদে ৪টি পদে ৫ জন থাকায় ১ জন নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ১৫টি পদেই আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে বৃহস্পতিবার ছিল নির্বাচন গ্রহণের দিন। তাই রিটার্নিং অফিসার মুজিবুর রহমান ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন— সভাপতি পদে, অ্যাডভোকেট মো. তোতা মিয়া, সহ-সভাপতি পদে মুহাম্মদ মজিবুর রহমান শেখ ও মো. মনির হোসেন লিংকন, সাধারণ সম্পাদক পদে মো. হান্নান মিয়া জুয়েল, সহ সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মাহাবুব, কোষাধ্যক্ষ পদে মো. আজিজুর রহমান রাজীব, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান ঢালী, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. নুর হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার লাকি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম তুহিন, কার্যকরী সদস্য পদে- মো. শাহ আলম, শফিকুল ইসলাম মিন্টু, আখি আক্তার ও সাইফুল ইসলাম।