ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা

১০ নেতার পদত্যাগ, সড়কে আগুন
নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা

নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন পদবঞ্ছিত ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (৪ মে) দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা করেন। দ্রুত কমিটি বাতিল না হলে হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। তিনি বলেন, যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনায় কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।

নোয়াখালী,ছাত্রদল,বিক্ষোভ,নাছির,অবাঞ্ছিত ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত