ঢাকা রোববার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: যুবদলনেতা সুমন

জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: যুবদলনেতা সুমন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

শনিবার বিকেলে নোয়াখালীর চৌমুহনী কাচারিবাড়ি মসজিদে যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জুরুল আজিম সুমন বলেন, দেশের স্বাধীনতা অর্জন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশের ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, গার্মেন্টস খাতের বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, নাজমুল গনি মান্না, জিএস নিজাম উদ্দিন, সামছুতীরিজ স্বপন, নুরুল আমিন, আজীম, হারুন, জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুর হোসেন খোকন, সদস্য আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

যুবদলনেতা সুমন,জিয়াউর রহমান,উদ্বুদ্ধ করেছিলেন,মুক্তিযুদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত