ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার ভেড়ামারা বাজারের একটি মার্কেটে অভিযান চালিয়ে এম এ ওয়াদুদ নামে এক ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার বাহুকা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভেড়ামারা বাজারের ওই মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এম এ ওয়াদুদকে বিভিন্ন রোগীকে ব্যবস্থাপত্র দিতে এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতে দেখা যায়।

এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।

অভিযানে উপজেলা মেডিকেল অফিসার জোবায়দা সুলতানা, অন্যান্য কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

৫ হাজার টাকা জরিমানা,ভুয়া চিকিৎসক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত