ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি

পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি

গ্র্যাচুইটি, বিভিন্ন ভাতা ও বকেয়া পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটিতে শিপ হ্যান্ডলিংসহ সব ধরনের কাজ বন্ধ রেখে এ কর্মবিরতি পালন করেন তারা।

এতে সিসিটিতে থাকা দুটি এবং এনসিটিতে বার্থিংয়ে থাকা পাঁচটি জাহাজের কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সিডিডিএল এনসিটি পরিচালনা করলেও সেখানে কাজ করেন সাইফ পাওয়ার টেকের শ্রমিকেরা। শিগগিরই নতুন করে ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে। অন্যদিকে, সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ার টেকের মেয়াদও শেষ পর্যায়ে রয়েছে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সকাল ৮টা থেকে শ্রমিকেরা সাময়িক কর্মবিরতি পালন করেছেন। তাদের সঙ্গে আলোচনার পর তারা কাজে যোগ দিচ্ছেন।

বেলা সোয়া ১টায় সাংবাদিকদের বন্দর সচিব জানান, এ মুহূর্তে চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম চলমান রয়েছে।

শ্রমিকদের কর্মবিরতি,চট্টগ্রাম বন্দর,পাঁচ দফা দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত