ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জ প্রেসক্লাবে ৪ নবাগত কর্মকর্তার মতবিনিময় সভা

পীরগঞ্জ প্রেসক্লাবে ৪ নবাগত কর্মকর্তার মতবিনিময় সভা

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সদ্য যোগদান করা উপজেলা ও পুলিশ প্রশাসনের চার শীর্ষ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদ্য যোগদান করা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম। এ ছাড়া প্রেসক্লাবের বেশ কয়েকজন সাংবাদিকও বক্তব্য দেন।

সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, পীরগঞ্জের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসন আন্তরিক। এ ক্ষেত্রে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিতভাবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তুলতে চান তারা।

এ সময় উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।

সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা,৪ নবাগত কর্মকর্তা,পীরগঞ্জ প্রেসক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত