ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহম্মদ আলী (৪৯) ও মো. আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)।

সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আহম্মদ আলী বাগভান্ডার (সোনাতলী) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে, আয়নাল হক ওরফে ঝন্টু ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, পৃথক দুটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আহম্মদ আলী ও আয়নাল হক ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দুই নেতা গ্রেপ্তার,আওয়ামী লীগ,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত