অনলাইন সংস্করণ
১৫:১১, ০৪ জানুয়ারি, ২০২৫
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান হাসি-কান্নার মিশ্রণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অভিনয় দক্ষতা এবং যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার অসামান্য ক্ষমতা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
তবে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, যা তার ভক্তদের জন্য একটি বড় দুঃখের খবর।শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
আজ এই অভিনেতার নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।