অনলাইন সংস্করণ
১৪:৩৯, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু নিয়ে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। সুশান্তের পরিবার ও অনুরাগীদের দাবির পরিপ্রেক্ষিতে এই জনস্বার্থ মামলায় অভিনেতার ম্যানেজার দিশার মৃত্যুর সঙ্গেও জড়িত আদিত্য ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মুম্বাই সংবাদসূত্রে জানা গেছে, এ মামলার জেরে আদিত্যকে গ্রেপ্তারও করা হতে পারে। তবে এ বিষয়ে আদিত্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২০ সালের ১৪ জুন, লকডাউনের সময় মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও পরিবার ও অনুরাগীদের পক্ষ থেকে হত্যার অভিযোগ ওঠে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিকের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ আনা হয়। যদিও রিয়া ও সৌভিক মৃত্যুর দায় থেকে মুক্তি পেলেও মাদক মামলায় জড়িয়ে পড়েন।
সুশান্তের মৃত্যু রহস্য আজও অমীমাংসিত। নতুন মামলায় আদিত্য ঠাকুরের জিজ্ঞাসাবাদ ও সম্ভাব্য গ্রেপ্তার এই কেসকে আবারও আলোচনায় এনেছে।