ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শাকিব খানের সঙ্গে ফটোশুটের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রভা

শাকিব খানের সঙ্গে ফটোশুটের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রভা

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবং ছোট পর্দার সাবেক জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দুজনই শোবিজ জগতের বড় নাম হলেও কখনো একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাদের। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ফটোশুটের অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রভা।

প্রভা জানান, শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। শাকিবের ব্যক্তিত্ব ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে সরাসরি তার প্রশংসা করেছিলেন তিনি। প্রভা বলেন, "আগে শাকিব খানের সিনেমা দেখা হতো না, কিন্তু সম্প্রতি তার তিনটি সিনেমা দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। বিশেষ করে 'রাজকুমার' সিনেমায় তার পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে।"

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রের বিখ্যাত 'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিশ্বজুড়ে পেশাদার মেকআপ আর্টিস্টদের স্বপ্নের এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছেন প্রভা। সম্প্রতি দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি নিজের অভিনয় ক্যারিয়ার, মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ এবং শাকিব খান প্রসঙ্গে কথা বলেন।

বড় পর্দায় কাজের প্রস্তাব পেলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে জানান প্রভা। তিনি বলেন, "ভবিষ্যতে যদি বড় পর্দায় কাজ করার সুযোগ পাই, তখনই সে সম্পর্কে বলব।" শাকিব খানের সঙ্গে ফটোশুটের স্মৃতিচারণ করে প্রভা তার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানিয়েছেন।

প্রভা,ফটোশুট,অভিজ্ঞতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত