অনলাইন সংস্করণ
১২:৪২, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। তিনি প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন।এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।
সংগীত শিল্পী আসিফ আকবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষও উপকৃত হবে। তার এই বক্তব্যে নেটিজেনদের একাংশ একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই তার সাহসী মতামতের জন্য প্রশংসা করেছেন এবং রাজনৈতিক স্বজনপ্রীতি কমাতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতজগতে আলোড়ন তৈরি করেছিলেন। এরপর থেকে তিনি ভক্ত-অনুরাগীদের জন্য অসংখ্য গান উপহার দিয়েছেন এবং সামাজিক মাধ্যমেও সক্রিয় রয়েছেন।