অনলাইন সংস্করণ
১২:৫২, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। গতকাল নিশ্চিত হওয়া গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে তাদের গায়ে হলুদ এবং ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা হবে। কাছের মানুষদের নিয়ে চুপিসারে এই অনুষ্ঠান আয়োজনের কথা জানা গেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে।
মেহজাবীন ও রাজীব দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং সামাজিক মাধ্যমে তাদের ছবি শেয়ার করা হচ্ছে। তবে সম্পর্ক নিয়ে কখনোই সরাসরি কিছু বলেননি তারা।
এবার বিয়ের খবর নিশ্চিত করে মেহজাবীন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি রাজীবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। তবে অনুষ্ঠানের বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।
এদিকে মেহজাবীন-রাজীবের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, ‘তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না।’
এই খবর প্রকাশের আগেই আজ মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। ফররুক আহমেদ রেহানের বিপরীতে অভিনয় করেছেন তিনি এবং ভিকি জাহেদ নির্মাণ করেছেন এই ওয়েব ফিল্মটি।