ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে গান গেয়ে মঞ্চ কাঁপিয়ে গেলেন সংগীতশিল্পী পড়শী 

চাঁদপুরে গান গেয়ে মঞ্চ কাঁপিয়ে গেলেন সংগীতশিল্পী পড়শী 

চাঁদপুর স্টেডিয়ামে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর সুরেলা কণ্ঠে মাতোয়ারা হয়ে গেলেন দর্শকরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে জমকালো সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করেন তিনি।

তোমার চোখে আকাশ আমার চাঁদ যেন পুর্ণিমা’সহ একাধিক গান গেয়ে পড়শী দর্শকদের মাতিয়ে তোলেন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে থাকেন তরুণ-তরুণীরা। সংগীতশিল্পী ইমরান ও জাতীয় পর্যায়ের গুণী শিল্পীরাও অনুষ্ঠানে তাদের গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে পড়শী বলেন, “চাঁদপুর আমার নানুর বাড়ি। এ জায়গা ও এখানকার মানুষকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনে এখানকার অনেক স্মৃতি জড়িয়ে আছে।”

চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন শেখসহ সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। স্থানীয় তরুণ-তরুণীরাও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

পড়শী,সংগীতশিল্পী,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত