অনলাইন সংস্করণ
১৭:২২, ০৫ এপ্রিল, ২০২৬
আজকাল স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট টিভি- সবই চলে ইন্টারনেটে। কিন্তু অনেক সময় দেখা যায় ড্রয়িংরুমে ফুল স্পিড থাকলেও বেডরুমে গিয়ে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধানে শুধু দামি রাউটার কিনলেই হয় না, বুঝতে হয় কিছু টেকনিক্যাল বিষয়। নতুন রাউটার কেনার আগে যে তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন-
কভারেজ এরিয়া : আপনার ঘর কতো বড়। রাউটার কেনার আগে আপনার বাসার আয়তন সম্পর্কে নিশ্চিত হোন।
৮০০-১২০০ বর্গফুট : সাধারণ ১৫০০-২০০০ বর্গফুট কভারেজ দিতে পারে এমন রাউটারই যথেষ্ট।
১৫০০ বর্গফুটের বেশি বা বহুতল ভবন : এক্ষেত্রে একটি রাউটারে কাজ হবে না। আপনাকে বেছে নিতে হবে Mesh Wi-Fi System। এটি পুরো বাড়িতে জালের মতো সিগন্যাল ছড়িয়ে দেয়।
পুরোনো সিঙ্গল ব্যান্ডের দিন শেষ। এখনকার সময়ে ডুয়াল ব্যান্ড রাউটার ছাড়া গতি পাওয়া মুশকিল। যদি আপনার ডিভাইসের সংখ্যা ১০-১৫টির বেশি হয়, তবে Wi-Fi 6 (802.11ax) প্রযুক্তির রাউটার নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি আধুনিক স্মার্টফোনের সঙ্গে দ্রুত ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে।
বাজেট ও সঠিক পোর্ট নির্বাচন : শুধু ব্যান্ড দেখলেই হবে না, রাউটারে Gigabit Ethernet Port আছে কি না তা দেখে নিন। আপনার ইন্টারনেট প্যাকেজ যদি ১০০ Mbps -এর উপরে হয়, তবে গিগাবিট পোর্ট ছাড়া পূর্ণ গতি পাবেন না।
বাজেট অপশন (৫০০০ টাকার মধ্যে) : TP-Link Archer C80 বা Xiaomi Mi Router 4A Gigabit। মিড রেঞ্জ (৮০০০-১৫০০০ টাকা): TP-Link Archer AX সিরিজ (Wi-Fi 6)। হাই রেঞ্জ (১৫,০০০+ টাকা) : বড় সেটআপের জন্য Google Nest ev TP-Link Deco। রাউটার সবসময় ঘরের মাঝামাঝি এবং অন্তত ৫-৬ ফুট উঁচুতে রাখুন। রাউটারে ৪ থেকে ৬টি অ্যান্টেনা থাকলে কভারেজ ভালো পাওয়া যায়। অ্যাপের মাধ্যমে রাউটার নিয়ন্ত্রণ করা যায় এমন মডেল বেছে নিন, যাতে সহজেই ইউজার ব্লক বা স্পিড লিমিট করা যায়।